ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইল কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও একাউন্টে ৩ জানুয়ারি থেকে জমা হতে শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।
কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরে ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৩৬ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৬৫ দশমিক ৮১ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো ৩ দশমিক ২১ টাকা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; এনএস