 |
ঢাকা: বাতাস কেঁপে উঠছে ‘জয় বাংলা’ চিৎকারে। রবারের ফিতার মতো বাড়ছে ‘জয়’ শব্দটি আর ‘বাংলা’ শব্দটি যেন সমুদ্রতটে ঢেউ আছড়ে পড়ার মতো গর্জে উঠছে।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলন সম্পর্কে এমনই মন্তব্য করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।
এক মাস ব্যাপী আন্দোলনকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করেছে এনডিটিভি। এনডিটিভির এক প্রতিবেদনে শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাতকে জলোচ্ছ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে। আন্দোলনের এই জলোচ্ছ্বাস সুনামিতে রূপান্তরিত হয়ে বইছে বাংলাদেশজুড়ে।
‘সুনামি’ তথা আন্দোলনের শক্তি তরুণরা, তাদের দৃঢ় অবস্থান এবং দেশকে নতুন করে গড়ার প্রত্যয়।
লাকি আক্তারের স্লোগানে যেন আন্দোলনে উৎসাহ পাচ্ছে শাহবাগে আসা আন্দোলনকারীরা। শাহবাগের আন্দোলনকে মুক্তির সংগ্রাম হিসেবে অভিহিত করেছেন লাকি আক্তার।
তিনি বলেন, “শাহবাগ আন্দোলনে যোগ দেওয়া লাখ লাখ মানুষের মাধ্যমে উৎসাহিতদের আমি একজন। আমি মুক্তিযোদ্ধার মেয়ে। আমার বাবা যখন দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন তখন আমার জন্মই হয়নি। শাহবাগ আমার মুক্তির সংগ্রাম। ”
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglaenws24.com