৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:১২ এএম BDST banglanew24
30 Jan 2013   11:43:41 AM   Wednesday BdST
E-mail this

জাহিন টেক্সটাইল ‘এ’ ক্যাটাগরিতে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাহিন টেক্সটাইল ‘এ’ ক্যাটাগরিতে

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন টেক্সটাইল কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
২০১২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
 
আগামী ৩১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
 
নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের যদি ন্যূনতম ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয় তবে সে কোম্পানি ‘এ’ ক্যাটাগরিভুক্ত হবে। আর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলে সে কোম্পানির শেয়ার ‘এন’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবে।
 
উল্লেখ্য, জাহিন টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেন। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
 
কোম্পানিটি আরও জানিয়েছে, ২০১২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে জাহিন টেক্সটাইল কোম্পানির কর পরবর্তী মুনাফা ৯ কোটি ৪৬ লাখ ৮০ হাজার, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৩৪ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ৩৮ দশমিক ৭৮ টাকা ও শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ-ফ্লো নেগেটিভ ৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান