৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
12 Dec 2012   09:35:41 PM   Wednesday BdST
E-mail this

নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রকে কুপিয়ে হত্যা


সাবেদ সাথী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইংল্যান্ড থেকে: নিউইয়র্কে রাফিজুল আলম (১৯) নামের  বাংলাদেশি এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় দুর্বৃত্তরা।

৭ ডিসেম্বর সন্ধ্যা ৭/৮টা দিকে জ্যামাইকার ১৭২ স্ট্রিটের হিলসাইড এভেন্যুর কর্নারে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যার দিকে স্থানীয় হিলসাইড এভেন্যুর কর্নারে রাফিজ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পিজা কিনতে যান। ওই বন্ধু তাকে পিজার অর্ডার দিতে বলে পার্শ্ববর্তী দোকানে ফ্রাইড চিকেন কিনতে যায়।

এসময় সাদা রঙের একটি গাড়িতে করে এসে ওই দোকানের ভেতরে যায় হামলাকারীরা। তাদের টার্গেট যুবককে না পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকা রাফিজের মাথায় বেইজ বলের স্টিক দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়।   

এ ঘটনায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরে রাফিজ। পরে পুলিশ অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর পুলিশ ঘটনা জানতে চাইলে সঠিকভাবে কোনো উত্তর দিতে পারেননি তিনি।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টায় ইনটেনসিভ কেয়ারে মৃত্যু হয় তার। পরে খুনি ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

শোক আর অশ্রুভরা চোখে এসব কথা জানালেন রাফিজের মা রোকশানা আলম। পুলিশের কাছ থেকে পাওয়া নানা তথ্য ও পুরো ঘটনার বর্ণনা করেন তার বড় দুই ছেলে রিমেল ও রিহাম।                                                    

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান