৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৪৮ এএম BDST banglanew24
14 Feb 2013   09:49:52 PM   Thursday BdST
E-mail this

মালয়েশিয়ায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


এম.আমজাদ চৌধুরী রুনু কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’ স্লোগানে স্লোগানে উত্তাল মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ। বুধবার হাইকশিনের সামনে এভাবে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন বাংলাদেশি প্রবাসীরা।

ওইদিন দুপুর ১২ টায় মানববন্ধন হাইকমিশনের সামনে মানববন্ধন করেছে প্রবাসীরা।

অংশগ্রহণকারীরা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন, ব্যানারে নিয়ে ঢাকার শাহবাগে গণআন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে।

সমাবেশ থেকে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়া ও জামাতের রাজনীতি বন্ধ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হালিমুজ্জামানের কাছে স্মারক লিপি প্রদান করেন মালয়েশিয়া শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, হাজী মতিউর রহমান, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সরকার,  মো. হানিফ, সহ-সভাপতি হাজী জাকারিয়া, সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ বাদল, নুর মোহাম্মদ ভূইয়া, সাখাওয়াত হোসেন জোসেফ, যুবলীগ নেতা মানসুর আল-বাসার সোহেল, ছাত্রলীগ সভাপতি জাহিরুল ইসলাম জহির ও মো. জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান