৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:০৭ এএম BDST banglanew24
15 May 2012   07:16:36 PM   Tuesday BdST
E-mail this

আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যে ৩ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যের জন্য কক্সবাজার জেলার তিন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী।

এরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, কক্সবাজার সদর মডেল থানার ওসি কামরুল হাসান এবং পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।

মঙ্গলবার দুপুরে নগরীর খুলশীতে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ এর কার্যালয়ে মাসিক অপরাধ বিষয়ক সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

সভায় চট্টগ্রামের ১১ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ থানার ওসিরা উপস্থিত ছিলেন।

ডিআইজি নওশের আলী পুরস্কার পাওয়া পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করে সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্যাটাগরিতে গত এপ্রিল মাসের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কর্মকর্তাদের এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত কক্সবাজার সদর মডেল থানার ওসি কামরুল হাসান বাংলানিউজকে বলেন, ‘আমার থানায় গত এক মাসে কোন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে কয়েকটি ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামুলকভাবে ভালই ছিল।’

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি বলেন, ‘ভাল কাজের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ আমাকে উৎসাহিত করেছে। আমি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার সর্বাত্মক চেষ্টা করব।’

বাংলাদেশ সময় : ১৯১৩ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান