৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:২৭ পিএম BDST banglanew24
06 Feb 2013   06:17:06 PM   Wednesday BdST
E-mail this

নয় বছর বয়সে মা!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নয় বছর বয়সে মা!

ঢাকা: নয় বছর বয়সে মা হয়েছে মেক্সিকোর জালিসকো রাজ্যের এক শিশু। স্থানীয় কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্র এ খবর জানিয়েছে।

ডাফনে নামের ওই মেয়ের মা জানান, তার (ডাফনের) বয়স যখন আট তখনই সে গর্ভবতী হয়।

নবজাতকের বাবার বয়স ১৭ বছর। তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ডাফনের মা।

সরকারি কৌশলী জর্জ ভিল্লাসেনর জানান, মূল ঘটনা জানার জন্য ছেলেটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। কেননা মেয়েটি জানেনা কি হয়েছিল।

তিনি বলেন, “এটি একটি ধর্ষণ বা শিশু যৌন নিপীড়ন মামলা।”

ডাফনে ২৭ জানুয়ারি জোকুইপান হাসপাতালে আড়াই কেজি ওজনের শিশুটির জন্ম দেন।

মা ও মেয়ে উভয়কেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মা-মেয়ে দুজনই সুস্থ রয়েছে।

এর আগে ২০১০ সালে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চ্যাংচুন হাসপাতালে নয় বছর বয়সী এক শিশু মা হন।

২০১২ সালে কলম্বিয়ায় ১০ বছর বয়সী এক শিশু মা হন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান