ঢাকা: চট্টগ্রাম থেকে ঢাকার পথে বিমানের ককপিটে বসে যাত্রা উপভোগ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
সোমবার সন্ধ্যায় বেসরকারি রিজেন্ট এয়ারে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে তিনি ফ্লাইটটির পাইলট ও কো পাইলটের মাঝখানে বসেন।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বেসকারি এ এয়ারওয়েজের ফ্লাইটটিতে রওয়ানা হন তিনি। ১৫মিনিট পরই বিমানের পাইলট কেবিন ক্রুর মাধ্যমে মজিনাকে ককপিটে বসার অনুরোধ জানান। আর এতে রাজি হন মজিনা। পরে তাকে অবজারভার আসনে বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
ককপিট থেকে নেমে এসে হাস্যোজ্জ্বল ড্যান ডব্লিউ মজিনা অন্য যাত্রীদের উদ্দেশে ককপিটে ভ্রমণ তার খুবই ভাল লেগেছে বলে জানান। বিশেষ করে ঢাকায় অবতরণের সময়টা খুবই উপভোগ্য ছিল বলে জানান তিনি।
এদিকে, ককপিটে মজিনাকে বসাতে পেরে আনন্দিত পাইলট ও কো পাইলট। ক্ররাও ছিলেন অনেক খুশী।
বাংলাদেশ সময়: ০১১০ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
এমএমকে/এনএস; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com