৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:৪৬ পিএম BDST banglanew24
18 Mar 2013   10:28:19 AM   Monday BdST
E-mail this

দাগনভূঁঞায় পিকেটারদের হামলায় ট্রাক চালকের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দাগনভূঁঞায় পিকেটারদের হামলায় ট্রাক চালকের মৃত্যু
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় সোমবারের হরতালের আগের রাতে পিকেটারদের হামলায় আহত নূর মোহম্মদ (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নূর মোহম্মদ বরিশালের উজিরপুর উপজেলার নচাঁন গ্রামের আবদুল মালেকের ছেলে।

দাগনভূঁইয়া থানা পুলিশ জানায়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা সোম ও মঙ্গলবারের টানা ৩৬ ঘণ্টা হরতালকে সামনে রেখে রোববার রাত সাড়ে ৩টার দিকে ফেনী-মাইজদী সড়কের দাগনভূঁইয়া মুক্তারবাড়ি এলাকায় হরতাল সমর্থকরা ৭ থেকে ৮টি গাড়ি ভাঙচুর করে।

এসময় তাদের হামলায় ওই ট্রাকচালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান তিনি।

দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নুর মোহম্মদ গ্লোব ফ্যাক্টরির ৩০০ বস্তা ময়দা বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর মাইজদী যাওয়ার পথে পিকেপারদের ইট-লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চমেকে তিনি মারা যান। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।   

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, শিমুল সুলতানা, নিউজরুম এডিটর eic@banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


হরতালে স্থবির নিউমার্কেট-এলিফ্যান্ট রোড

১৮ মার্চ ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান