১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৪১ এএম BDST banglanew24
14 Feb 2013   02:42:10 PM   Thursday BdST
E-mail this

সন্ধ্যার মোমবাতি প্রজ্জ্বলন লাইভ ওয়েবকাস্ট বাংলানিউজে


আসিফ আজিজ, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সন্ধ্যার মোমবাতি প্রজ্জ্বলন লাইভ ওয়েবকাস্ট বাংলানিউজে
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অন্যায়ের প্রতিবাদ কীভাবে করতে হয় বাঙালি সেটা জানে। তাই প্রতিদিন নতুন রূপ পায় স্মরণ, প্রতিবাদের ভাষা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সারা দেশে করা হবে মোমবাতি প্রজ্জ্বলন। স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে জামায়াত-শিবিরের হাতে শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ।

আর এই অভূতপূর্ব দৃশ্যটি লাইভ ওয়েবকাস্ট করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ।
 
বিশ্বের কোটি কোটি পাঠক-দর্শকের কথা মাথায় রেখে বাংলানিউজের এই অত্যাধুনিক সংযোজন।

মঙ্গলবার তিন মিনিট নীরবতা কর্মসূচির পর ঠিক একইভাবে বৃহস্পতিবারও সারা দেশকে মোমবাতির আলোয় আলোকিত করার ঘোষণা দেন গণআন্দোলনের আয়োজকরা। নীরবতার শক্তির পর এবার বিশ্ব দেখবে আলোকিত শক্তি।

সন্ধ্যায় যে যেখানে থাকবেন, সেখানেই একটি করে মোমবাতি প্রজ্বলনের আহ্বান জানানো হয়েছে শাহবাগের গণজাগরণ চত্বর থেকে।

মোবাইলফোনের মাধ্যমে গত ১২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ঘটনার সংবাদ স্পট থেকে লাইভ ওয়েবকাস্ট করছে জনপ্রিয় এ নিউজ পোর্টাল।

এই উদ্যোগ বাংলাদেশে প্রথম। মোবাইলফোনের ক্যামেরার মাধ্যমে স্পট থেকে লাইভ ওয়েবকাস্ট করতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খুব বেশি দেখা যায় না। আর বাংলাদেশে এই উদ্যোগ একেবারেই নেই।

প্রথমবারের মতো শাহবাগের গণজাগরণ চত্বর থেকে চলমান আন্দোলনের সরাসরি মোবাইল স্ট্রিমিং করে বাংলানিউজ।

বিশ্বের যে যেখানে, যে অবস্থাতেই থাকুন না কেন, বাংলানিউজের সঙ্গে থাকলে আপনি মোবাইল, কম্পিউটারে সরাসরি দেখতে পাবেন শাহবাগের গণজাগরণ চত্বরের মোমবাতি প্রজ্জ্বলন।

পাঠক-দর্শক সবচেয়ে দ্রুত খবর পড়তে, দেখতে থাকুন বাংলানিউজের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান