৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:০২ পিএম BDST banglanew24
06 Jan 2013   06:29:40 AM   Sunday BdST
E-mail this

১৮ দলের হরতাল শুরু, মিরপুরে গাড়িতে আগুন


শামীম খান, সাজেদা সুইটি, সেরাজুল ইসলাম সিরাজ, মফিজুল সাদিক ও উর্মি মাহবুব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৮ দলের হরতাল শুরু, মিরপুরে গাড়িতে আগুন
ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপিসহ ১৮ দলীয় জোটের রোববারের সকাল-সন্ধ্যার হরতাল পুলিশি প্রহরায় শুরু হয়েছে।
 
এ দিন ফজরের আযানের পর পরই রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাসি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পথচারীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রও তল্লাসি করছে পুলিশ।

অনদিকে, শাহবাগ মোড়ে ইউনাইটেড নামে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এছাড়া পান্থপথে পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীরদের ধাওয়া পাল্টা-ধাওযার ঘটনা ঘটেছে। এ সময় ওই স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এছাড়া নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, যাত্রাবাড়ী, দৈনিক বাংলা, মতিঝিল, সায়দাবাদ, খিলগাঁও, মালিবাগ, মগবাজারসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থা দেখা গেছে পুলিশকে।

তবে রাস্তায় যাত্রীবাসের বাসের সংখ্যা অনেক কম ও সিএনজি চালিত অটোরিক্সার সংখ্যা চোখে পড়ার মতো।

এর আগে হরতালের আগের দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্নস্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে রমনা এলাকায় একটি কাভার্ডভ্যান এবং আরামবাগ, আজিমপুর, বাংলামোটর, নিউমার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চল ও গুলিস্তানের গোলাপ শাহের মাজার এলাকায় একটি করে মোট ৬টি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।

সন্ধ্যা ছ’টার দিকে বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর কাছাকাছি সময়ে আগুন দেওয়া হয় আরামবাগে নটরডেম কলেজের সামনে এক গাড়িতে। এর আগে বিকেল সোয়া চারটার দিকে আজিমপুরে  এবং বেলা সোয়া তিনটার দিকে রমনা এলাকায় বাসে আগুন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩
এআই/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান