মুন্সীগঞ্জ: ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সোমবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পদ্মা কুয়াশার চাদরে ঢেকে পথ দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে।
অন্যদিকে, ঘনকুয়াশার তীব্রতায় পথ হারিয়ে মাঝ পদ্মার একাধিক স্থানে ৪টি ফেরি নোঙর করতে বাধ্য হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট সুপার নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পড়ায় নোঙড়ে রাখা হয়েছে।
অন্যদিকে, উভয়ঘাটে পারাপারের অপেক্ষার অনেকগুলো যানবাহন আটকে রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com