৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:৫৫ এএম BDST banglanew24
14 Feb 2013   11:43:32 PM   Thursday BdST
E-mail this

হেলসিংকিতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ


আবেরা সুলতানা ন্যান্সী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হেলসিংকিতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ

হেলসিংকি: শাহবাগে কাদের মোল্লা ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে সমাবেশ ও মানববন্ধন করেছে ফিনল্যান্ড প্রবাসী বাঙালিরা।

‘হেলসিংকি থেকে শাহবাগ এক দাবি এক ডাক’, ‘ফাঁসি চাই-ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ফিনল্যান্ডস পার্লামেন্ট ভবন প্রাঙ্গণ।

এ সময় অংশগ্রহণকারীরা কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে শাহবাগে গণআন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে।

শাহবাগে ‘প্রজন্ম চত্বরে’ গণজাগরণের মধ্যদিয়ে সমগ্র দেশব্যাপী তারুণদের যে গণআন্দোলন গড়ে উঠেছে, সে আন্দোলনের সব আয়োজক ও অংশগ্রহণকারীদের অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান ফিনল্যান্ড প্রবাসী এ বাংলাদেশীরা।
সমাবেশ থেকে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়া ও জামায়াতের রাজনীতি বন্ধ করার আহ্বান জানানো হয়।
 
কনকনে শীত উপেক্ষা করে এদিন সকালে প্রবাসীরা দূর-দূরান্ত থেকে সমাবেশে হাজির হন।

তবে নিরাপত্তাজনিত কারণে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান