৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:৫৮ পিএম BDST banglanew24
17 Feb 2013   06:06:41 PM   Sunday BdST
E-mail this

নানা আয়োজনে পেনিনসুলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নানা আয়োজনে পেনিনসুলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্যে দিয়ে অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগং লিমিটেড‘র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে রোববার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে হোটেল কর্তৃপক্ষ।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ ছিল ৫৫১ পাউন্ডের কেক। যা চট্টগ্রামের সর্ববৃহৎ আকারের কেক বলে দাবি করেছেন হোটেল কর্তৃপক্ষ। রোববার বিকেল ৪টায় এ কেক কাটেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা তাহসিন আরশাদ।

এসময় এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেন’র উপাচার্য ফাহিমা আজিজ, ওমান এয়ারের কান্ট্রি ডিরেক্টর সেভিও, ভারতীয় হাই কমিশনের সচিব প্রদীপ, দৈনিক আজাদী’র নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক যাবের হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা তাহসিন আরশাদ ও সহকারী মহা ব্যবস্থাপক মুস্তাক হোসেন লুহার বক্তব্য রাখেন।

ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা তাহসিন আরশাদ বলেন, ‘পেনিনসুলা চট্টগ্রামে হোটেল ব্যবসার ধরণ পাল্টে দিয়েছে। এ অঞ্চলে হোটেলের মান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে নেতিবাচক ধারণা ছিল, পেনিনসুলা তা বদলে দিয়েছে। এখন সবার কাছে পেনিনসুলার অবস্থান পরীক্ষিত। সবাই এ হোটেলের ওপর আস্থা রাখতে পারে। আট বছরে এটাই আমাদের বড় অর্জন।’

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিজাত হোটেলের সকল কর্মকর্তা-কর্মাচারীদের বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।  

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারী রক্তদান করেন। এছাড়া সকালে মিলাদ মাহফিলের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮ ০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩

এসজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান