৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৩৫ পিএম BDST banglanew24
23 May 2012   06:23:11 PM   Wednesday BdST
E-mail this

ইউরোতে দর্শক ভিয়া


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউরোতে দর্শক ভিয়া

মাদ্রিদ: স্পেনের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়া। ২০০৮ সালে ইউরোর শিরোপা ও ২০১০ সালে বিশ্বকাপ জেতায় গুরত্বপূর্ণ অবদান আছে তার। দুভার্গ্য, চোটাক্রান্ত হওয়ায় এ বছর খেলতে পারবেন না ইউরোতে। তার জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি কোচ দেল বস্ক। কিন্তু অপেক্ষার ক্ষণ ভেঙে ভিয়া নিজেই জানিয়েছেন, প্রতিযোগিতার জন্য ফিট নন তিনি।

৩০ বছর বয়সী ভিয়া সামাজিক যোগাযোগের মধ্যম টুইটারে দেল বস্ককে জানান, ‘ইউরোতে খেলার জন্য শতভাগ ফিট নই আমি। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি চোট কাটিয়ে শিগগির বার্সেলোনা ও স্পেনের হয়ে খেলতে পারবো।’

স্পেনের হয়ে ৮২ ম্যাচ খেলে রেকর্ড ৫১টি গোল করেন ভিয়া। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, জাতীয় দল প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্পে অস্ট্রিয়ায় পৌঁছানোর পর প্রধান কোচ দেল বস্কের সঙ্গে কথা হয়েছে ভিয়ার। এসময় ইউরোতে অংশ নেওয়ার তীব্র ইচ্ছা থাকলেও চোট না সারায় প্রতিযোগিতায় খেলতে পারবেন না বলে কোচকে জানিয়েছেন ভিয়া।

বার্সেলোনা ক্লাব তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিযোগিতায় না খেলার বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছে ভিয়া। গত কয়েকটি অনুশীলনে চোটের আশানুরূপ উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় এই ফরোয়ার্ড।  

গত ১৫ ডিসেম্বর ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সময় পায়ে চোট পান ভিয়া। এজন্য চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় তাকে। চোট কাটিয়ে মাঠে ফিরতে পাঁচ থেকে ছয় মাসের সময় বেঁধে দেন চিকিৎসকরা। আশা করা হয়েছিলো সফল অস্ত্রোপচার শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন। কিন্তু না, পারেননি ভিয়া! কারণ নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারেননি এই ফরোয়ার্ড। তাই প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ২৩, ২০১২

সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান