গাজীপুর: ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সোমবার বেলা পৌনে ১২টায় গাজীপুর সদর উপজেলার নাওজোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহীতে টেম্পোতে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দিগন্ত গার্মেন্টসের সামনে যাত্রী ওঠানো-নামানোর সময় ২-৩ জন পিকেটার হঠাৎ করে টেম্পোটিতে পেট্রোল ভর্তি বোতল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটি আগুনে পুড়ে যায়।
এ ঘটনার পর বহুতল বিশিষ্ট দিগন্ত গার্মেন্টসের ৮ হাজার শ্রমিকের মধ্যে আগুন আতঙ্ক দেখা দেয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত সার্জেন্ট ইকবাল হোসেন বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘন্টা, মার্চ ১৮, ২০১৩
রিপন আনসারী/ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর