 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন চলছে উর্ধ্বমুখী প্রবণতায়। প্রথম দেড় ঘন্টায় লেনদেন ২শ’ কোটি টাকা ছাড়িয়েছে।
সোমবার জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরু থেকেই সূচক ও লেনদেনে উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে সাধারণ মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৬ পয়েন্টে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এ সময় পর্যন্ত মোট আর্থিক লেনদেন হয়েছে ২০৩ কোটি ৬৬ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, সামিট পূর্বাঞ্চল, বিএসসিসি, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট, পূবালী ব্যাংক, বেক্সিমকো ও বিইডিএল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুপুর ১২ টা পর্যন্ত সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৫০ পয়েন্টে। এ সময়ে মোট আর্থিক লেনদেন হয়েছে ২১ কোটি ৯৬ লাখ টাকা।
লেনদেন হওয়া মোট ১৪৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর।
বাংলাদেশ সময়: ১২২০ ঘন্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর