৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:২১ এএম BDST banglanew24
18 Feb 2013   09:43:02 PM   Monday BdST
E-mail this

শাহবাগের আন্দোলনে অস্ট্রেলিয়া প্রবাসীদের সংহতি


জামায়ল হায়দার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া প্রবাসী রাংলাদেশিরা।

১৬ ফেব্রুয়ারি ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের কমিউনিটি হলে সমাবেশ করেন প্রবাসীরা। ওই সমাবেশ থেকে শাহবাগের আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেন।

দেশের গান আর জয় বাংলাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল সমাবেশ। শাহবাগের আন্দোলনরতদের সমর্থনে সমাবেশে মোমবাতি জ্বালানো হয়।

ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে সমাবেশে উপস্থিত সবাই কালো ব্যাচ ধারণ  এবং এক মিনিট নীরবতা পালন করে।
 
টিভি ব্যক্তিত্ব ও স্থপতি ফরহাদুর রেজা প্রবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্লগার শাহাদাত মানিক, মাহুবুব সুমন, ড. এজাজ মামুন, ড. তাহের মল্লিক, এনামুল ভূঁইয়া মুকুল, ড, অজয় কর, ড. শম্পা বড়ুয়া, ড. বারকাত, জিয়াউল হক, সাহানা কামাল, খুরশিদ সোহাগ প্রমুখ।

এর আগে ১৩ ফেব্রুয়ারি  বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন করে এবং প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একটি স্মারক লিপি বাংলাদেশ হাইকশিনারের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান