৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:০৯ এএম BDST banglanew24
30 Jan 2013   07:13:59 PM   Wednesday BdST
E-mail this

জাতিসংঘ পুরস্কার পেল বাংলাদেশের দারিদ্র্য জয়ের গল্প


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতিসংঘ পুরস্কার পেল বাংলাদেশের দারিদ্র্য জয়ের গল্প

ঢাকা: জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির বার্ষিক গল্প লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার লাভ করেছে বাংলাদেশ।

রাজধানীর করাইল বস্তির শ্যামলা বেগমের দারিদ্র্যকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে যোগাযোগ বিশ্লেষক মাহতাব হায়দার ও যোগাযোগ কর্মকর্তা নাদের রহমানের যৌথভাবে লেখা গল্পটি এ পুরস্কার জেতে।

সোমবার মাহতাব ও নাদেরের পক্ষে ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্কের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।

গল্পটি সম্পর্কে হেলেন ক্লার্ক বলেন, “এই গল্পটি দারিদ্র্য দূরীকরণে এবং নারী উন্নয়নে ইউএনডিপির অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেছে। এখানে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা, সার্বিক সঙ্কট মোকাবেলা, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে জাতিসংঘের প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়েছে।”

হেলেন বলেন, “ইউএনডিপি সবসময় দরিদ্র মানুষের পাশে দারিদ্র্য দূরীকরণে যে কাজ করছে তা আমাদের স্মরণ করিয়ে দিল গল্পটি।”

৬৬টি দেশ থেকে ১২০টি গল্প প্রতিযোগিতার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়। বৈশ্বিক উন্নয়ন ও রাজনৈতিক বিষয়ক অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের বিচারক পরিষদ এর মধ্য থেকে ১২ টি সেরা গল্প নির্বাচন করেন। এর মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই শীর্ষ তিন পুরস্কারের দু’টি জিতে নেয়।

পুরস্কারজয়ী গল্পটিতে লেখা হয়, স্বামীর হাত ধরে ঢাকায় আসলেও দু’সন্তানসহ শ্যামলা বেগমকে ফেলে রেখে চলে যান স্বামী। তবে মনোবল না হারিয়ে ইউএনডিপির দারিদ্র্য দূরীকরণ প্রকল্প থেকে ঋণ নিয়ে বস্তির পাশেই চা দোকান দেন তিনি। লাভের মাধ্যমে এক সময় দারিদ্র্যকে জয় করেন শ্যামলা।

উল্লেখ্য, যুক্তরাজ্যের আর্থিক অনুদান প্রতিষ্ঠান ইকেএআইডি’র সহযোগিতায় বাংলাদেশের ২৯টি দারিদ্র্য দূরীকরণ প্রকল্প থেকে সহযোগিতা নিয়ে ৩০ লাখেরও বেশি মানুষ দারিদ্র্য জয় করেছে।


বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান