৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:১২ পিএম BDST banglanew24
05 Jan 2013   10:31:50 PM   Saturday BdST
E-mail this

বিএনপির ডাকা হরতাল যৌক্তিক: এরশাদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপির ডাকা হরতাল যৌক্তিক: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিএনপির ডাকা হরতাল যৌক্তিক বলেও মন্তব্য করেছেন।

শনিবার এক বিবৃতিতে এরশাদ উদ্বেগ জানিয়ে বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদল হরতাল আহ্বান করেছে। আমি মনে করি তাদের এই হরতাল যৌক্তিক।’

তবে জাতীয় পার্টি বরাবরই হরতালের মতো নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে। কারণ হরতাল মানেই জ্বালাও পোড়াও, বাস-গাড়ি ভাঙ্চুর, সংঘাত ও নৈরাজ্য।

আমি আশা করবো, দেশের জনগণ এ হরতাল শান্তিপূর্ণভাবে পালন করবে। হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘাত-সহিংসতার ঘটনা যেন না ঘটে।

এরশাদ বলেন, ‘সরকার কারো সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই একতরফাভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।’

সরকারের এ সিদ্ধান্তে জনজীবনে সংকট আরো ঘনিভূত হবে। এতে মানুষের সমস্যা আরো বাড়বে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

একই সঙ্গে আমি আবারো সরকারের প্রতি আহ্বান জানাই, জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে তারা যেন সরে আসে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
ইএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান