১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৭:১০ এএম BDST banglanew24
07 Jan 2013   06:21:18 PM   Monday BdST
E-mail this

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করার নির্দেশ আব্বাসের


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করার নির্দেশ আব্বাসের

ঢাকা: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরের কর্মকর্তাদের সরকারি কাগজপত্রে ফিলিস্তিনকে রাষ্ট্র (স্টেট অব প্যালেস্টাইন) হিসেবে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন।

ফিলিস্তিনের পাসপোর্ট, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রাদিতে এখনও ‘ফিলিস্তিন কর্তৃপক্ষ’ ব্যবহার করা হচ্ছে। গত নভেম্বরে জাতিসংঘে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ফিলিস্তিন। এর আগে অসদস্য পর্যবেক্ষক কর্তৃপক্ষের মর্যাদা ছিল ফিলিস্তিনের।

রোববার সরকারি ওয়াফা সংবাদ সংস্থায় প্রকাশিত এক অধ্যাদেশে মাহমুদ বলেন, “সরকারি কাগজ-পত্রাদিতে রাষ্ট্র লেখার পদক্ষেপ ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব নির্মাণ, তার প্রতিষ্ঠান তৈরি...এবং ভূখণ্ডে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে জোরদার করবে।”

গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে ‘স্টেট অব প্যালেস্টাইন’ ব্যবহারের নির্দেশ দেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা বৃদ্ধির বিরোধিতা করে ইসরায়েল। এর প্রেক্ষিতে ফিলিস্তিনকে প্রাপ্য কর দেওয়া বন্ধ করে দেয় ইসরায়েলে।

মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীর শাসন করে। ইসরায়েল থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের ওপর অনেকটা নির্ভরশীল পশ্চিম তীর।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান