১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:৫৪ এএম BDST banglanew24
17 Apr 2012   08:58:59 PM   Tuesday BdST
E-mail this

সেমিফাইনালে ঈশিতা, সারদা ও মৌ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্যামসাং জাতীয় টেনিসে মহিলা এককে ঈশিতা আফরোজ, শারমিন আলম সারদা ও মৌমিতু জান্নাত মৌ সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

মঙ্গলবার মহিলা এককের কোয়ার্টার ফাইনালে বিকেএসপির ঈশিতা আফরোজ ৬-২ ও ৬-০ গেমে এনটিসির কিবরিয়া আয়দা জামানকে, শীর্ষ বাছাই শারমিন আলম সারদা ৬-০ ও ৬-০ গেমে রিংকী বেপারীকে এবং মৌমিতু জান্নাত মৌ নরসিংদীর রিপাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।

পুরুষ এককে শীর্ষ বাছাই ইআরসির অমল রায় ৬-৩, ৬-১ গেমে এনটিসির সজিব পাশিকে, জেডআইটিসির হেনরী পৃথুল মন্ডল ৬-২, ৬-১ গেমে এনটিসির আরিফ হোসেনকে, বৃটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেন ৬-২, ৬-৩ গেমে বিকেএসপির মামুন বেপারীকে, এনটিসির বিপ্লব রাম ২-৬, ৬-২, ৭-৬ গেমে আমেরিকান ক্লাবের রুস্তম আলীকে, নরডিক ক্লাবের দীপু লাল ৬-২, ৬-৩ গেমে এনটিসির হানিফ মুন্নাকে, নরডিক ক্লাবের আলমগীর হোসেন ৬-৪, ৬-২ গেমে এনটিসির মিলন হোসেনকে, বিকেএসপির ওয়েই মং মারমা ৬-৪, ৭-৫ গেমে এনটিসির মুনির হোসেনকে এবং এনটিসির রঞ্জন রাম ৬-১, ৬-১ গেমে এনটিসির আসমত উল্লাহকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান