ঢাকা: ১৭তম আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১২-২০১৩ সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে শেষ হয়েছে। এ বছরের প্রতিযোগিতায় ১৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
চারবারের বিজয়ী জাতীয় বিশ্ববিদ্যালয় নারী-পুরুষ উভয় ক্যাটাগরিতে ৫৫ পয়েন্ট এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়।
পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫৯ পয়েন্ট নিয়ে বিজয়ী হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এছাড়া নারী ক্যাটাগরিতে কুষ্টিয়ার ইসলামী ইউনির্ভাসিটি প্রথম হয়। দ্বিতীয় রানার-আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এবছর প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি ও বুয়েটের উপাচার্য ড. এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর