৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৪৩ পিএম BDST banglanew24
07 Jan 2013   07:57:22 PM   Monday BdST
E-mail this

কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড রিজার্ভ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড রিজার্ভ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে তৈরি হলো নতুন রেকর্ড।

সোমবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তিনশ’ চার কোটি বা ১৩ দশমিক শূন্য চার বিলিয়ন ডলারে। যা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, “প্রবাসী আয় বাড়া, আমদানি ব্যয় কমা, ঘোষিত মুদ্রানীতি এবং আমদানি ব্যয় নগদ পরিশোধ করার সুযোগে রিজার্ভ বাড়ছে। এছাড়া বাজারে ডলার বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক তা কিনে নিতে শুরু করে। আগামীতে এটি আরও বাড়বে বলে আমরা মনে করছি।”

সূত্র মতে, দু’একদিনের মধ্যে দক্ষিণ এশিয়ার আমদানি-রফতানি সমন্বয়কারী প্রতিষ্ঠান এশিয়ান ক্লিয়ারিং হাউসে (আকু) বাংলাদেশ ব্যাংকে অর্থ পরিশোধ করতে হবে। তা পরিশোধ করার পর রিজার্ভ আবার ১৩ বিলিয়ন ডলারের নিচে চলে আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এসএআর/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান