১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:০২ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
18 Dec 2012   05:10:02 PM   Tuesday BdST
E-mail this

ভিক্ষুক, তবে ব্যাংকে আছে ২০ লাখ রুপি


সত্যি বিচিত্র ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভিক্ষুক, তবে ব্যাংকে আছে ২০ লাখ রুপি

তার ব্যাংক অ্যাকাউন্টে আছে ২০ লাখ শ্রীলংকান রুপি। শ্রীলংকার রাজধানী কলম্বোর শহরতলীর রাগামা এলাকার একটি রেলস্টেশন থেকে পুলিশের হাতে গ্রেফতার এ ভিক্ষুক এছাড়াও তিনটি অটোরিক্সা ও একটি ভ্যানগাড়ির মালিক। গাড়িগুলো ভাড়ায় খাটে এবং প্রতিদিন তার উল্লেখযোগ্য একটি আয় হয় এ খাত থেকে।

যখন তাকে আটক করা হয় তার আগের মাত্র দুই ঘণ্টা সময়ে ভিক্ষে করে তিনি সংগ্রহ করেন ৪ হাজার রুপি।

সম্প্রতি ট্রেনযাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযানে ওই রেলস্টেশন থেকে ১৮ জন ভিক্ষুককে গ্রেফতার করে। তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ওই ধনী ভিক্ষুকও ছিলেন।

জানা গেছে, প্রতিদিন ভিক্ষা করার জন্য নিজের ভ্যানে করে ওই রেলস্টেশনে আসেন তিনি। সারাদিন ভিক্ষাবৃত্তির সময়ে নোংরা-ছিন্ন লেবাসে থাকলেও বাকি সময়টা বাড়িতে ধোপ-দূরস্ত পোশাকেই থাকেন তিনি।

শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুরুনেগালা’র নারাম্মালা এলাকার অধিবাসী এবং বর্তমানে কলম্বো শহরতলীর এই বাসিন্দা বাসিন্দা দীর্ঘদিন যাবত এ পেশায় আছেন। তবে তার নাম প্রকাশ করেনি পত্রিকা।

কলম্বো আদালতে সোপর্দ করা হলে গ্রেফতার ভিক্ষুকদের প্রত্যেককে ২হাজার রুপি করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

সত‌্যি বিচিত্র!

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান