৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৫৪ এএম BDST banglanew24
05 Mar 2013   12:01:24 AM   Tuesday BdST
E-mail this

‘বিএনপির হরতাল প্রতিরোধে কর্মসূচি নেই’


বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘বিএনপির হরতাল প্রতিরোধে কর্মসূচি নেই’
ছবি : ফাইল ফটো /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের প্রতিবাদে কোনো কর্মসূচি থাকছে না বলে ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার।

সোমবার রাত সাড়ে ৯টায় জাগরণ মঞ্চে তিনি এ ঘোষণা দেন।

ইমরান বলেন, “বিএনপির হরতাল নিয়ে জাগরণ মঞ্চের কোনো বক্তব্য নেই। সে কারণে হরতাল প্রতিহত করার কোনো কর্মসূচি থাকছে না।

তবে শনিবার বিএনপির হরতাল ঘোষণা দিলে ইমরান বলেছিলেন, “এ হরতাল অনাকাঙ্খিত ও গণজাগরণ মঞ্চ হতাশা ব্যক্ত করছে।”

তিনি বলেন, “গণজাগরণ মঞ্চ শুধু যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবিরের হরতালের বিরুদ্ধে । যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতালের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিন্ত অন্য দলের হরতালে আমাদের কোনো কর্মসূচি থাকবে না।”

পূর্ব নির্ধারিত যাত্রাবাড়ীতে বিকেল ৩টার সমাবেশ যথা সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া শাহবাগ গণজাগরণ মঞ্চে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও ৮ মার্চ বিশ্ব নারী দিবসে নারী জাগরণী সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইমরান বলেন, “নারী জাগরণী সমাবেশে প্রগতিশীল নারী নেত্রী ও নারী সংগঠনগুলোতে আহ্বান জানানো হয়েছে।”

উল্লেখ্য, জামায়াত নেতা কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের চলছে গণআন্দোলন। এই আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই যেনো বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা এ গণআন্দোলনে যোগ দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৩
ইএস/এমআইআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান