ঢাকা: শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কিছুক্ষণ পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
শেষ খবর নেওয়া পর্যন্ত বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক চলছিল বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
এসএমএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com