৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৩৪ পিএম BDST banglanew24
03 May 2012   07:55:17 AM   Thursday BdST
E-mail this

‘মামলা, গুম ও আটকে আন্দোলন বন্ধ করা যাবে না’


মোস্তাক সরকার, ফিনল্যান্ড থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফিনল্যান্ড: বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে, মহাসচিব মির্জা ফখরুলসহ দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে ও রিজভীকে আটক করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন সর্ব ইউরোপীয় বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ জিন্টু।

বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে এ ফ্যাসিস্ট সরকার গণআন্দোলন দমানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু সরকারের সে আশা কখনোই পূর্ণ হবে না।

তিনি বলেন, সরকার মিথ্যাচার করে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের জনপ্রিয়তা আজ শূন্যের কোঠায়। তাই নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নেতাদের গুম করে ও তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দমনের অপচেষ্টায় লিপ্ত সরকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকার র্যাব-পুলিশ বেস্টনি দিয়ে হাইকোর্ট ঘিরে রেখে দেশের মানুষকে শেষ আশ্রয়স্থলেও যেতে দিচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা অন্য কোন দেশে আজও ঘটেনি। বর্তমান সরকারের দমন-নির্যাতন স্বৈরাচার এরশাদকে তো দূরের কথা, কবরে শুয়ে থাকা আইয়ুব-ইয়াহিয়াও লজ্জা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান