৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:০১ এএম BDST banglanew24
04 Sep 2012   11:12:02 PM   Tuesday BdST
E-mail this

আইফোন ৫ নিয়ে হইচই, ভিডিও প্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইফোন ৫ নিয়ে হইচই, ভিডিও প্রকাশ

ঢাকা: আইফোন ৫ নিয়ে হইচই শুরু হয়েছে। আর আইফোনের নতুন কোন মডেল মানেই হইচই আর জল্পনা কল্পনা। এরই মধ্যে আইফোন-৫ এর ওপর একটি ভিডিও ডকুমেন্ট ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে।

ধারণা করা হচ্ছে, অ্যাপল নিয়ে প্রিঅর্ডারে বাজার মাতাতে আসছে এই আইফোন-৫। তবে আগামী ১২ সেপ্টেম্বরে আইফোন-৫ নিয়ে ঘোষণা আসতে পারে। ভিন্নধর্মী প্রিঅর্ডারে এই ফোন আসতে পারে। এবারে আইফোন-৫ নিয়ে অনেক বিদেশী অনলাইন সংবাদমাধ্যমগুলোপ অ্যাপল ভক্তদের নতুন ভাবনায় ডুবিয়েছে।

স্মার্টফোনটির সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নানা তথ্য। এসব ফিচারসংবলিত ‘আইফোন ৫’-এর সাদৃশ্যের স্মার্টফোনে এখন চীনের বাজার সয়লাব। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ট্রেড শোতেও দেখা মিলেছে সম্ভাব্য ‘আইফোন ৫’ ।

তবে স্মার্টফোনটির নির্মাতাপ্রতিষ্ঠান-সংক্রান্ত কোনো তথ্য অবশ্য এখানে প্রকাশ করা হয়নি। অনেক প্রযুক্তিবিশ্লেষকেরা একে ‘নকল’ আইফোন বলেই অভিহিত করেছেন।

ভক্তরা অধীর অপেক্ষায়। এ অপেক্ষা আইফোন-৫ নিয়ে। এরই মধ্যে অনেকবার আসি বলেও ধরা দেয়নি আইফোন-৫। তবে আসছে সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষার ইতি হচ্ছে। এমন তথ্যই দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।

চীনের বাজারে এ ধরনের নকল আইফোন বিক্রি হচ্ছে মাত্র আট ডলারে।

ইউটিউব আইফোন ৫-এর ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে নকল আইফোন ৫-এর তথ্য বর্ণনা করা হয়েছে। আইফোনপ্রেমীরা এই ভিডিওটি নিয়ে বেশ আলোচনা করছেন।



বাংলাদেশ সময় ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১২
এমআইআর/এমএমকে; সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান