১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৫৫ এএম BDST banglanew24
17 May 2012   07:49:45 PM   Thursday BdST
E-mail this

নয়াদিল্লির রাস্তায় আক্রমণের শিকার তিন বিচারক


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নয়াদিল্লির রাস্তায় আক্রমণের শিকার তিন বিচারক

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় বৃহস্পতিবার চার মোটরসাইকেল আরোহীর আক্রমণের শিকার হয়েছেন তিন বিচারক। এতে এক বিচারক ও তাদের বহনকারী গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহত বিচারক ও চালককে এআইআইএমএস ট্রুমা সেন্টারে নেওয়া হয়েছে।

এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আহত বিচারকের নাম অজয় গার্গ। তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে।

বিচারক অজয় গার্গের সঙ্গে একই গাড়িতে আরো দু’জন বিচারক ছিলেন বলে জানা গেছে। তবে ওই দু’জন অক্ষত রয়েছেন।

তিন বিচারকই সাকেত জেলা আদালতে মহানগর হাকিম হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দক্ষিণ দিল্লির একটি রাস্তায় বিচারকদের গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহীরা ক্রুদ্ধ হয়ে বিচারক অজয় গার্গ ও গাড়িচালককে পাথর দিয়ে আঘাত করে।

লোকজন এগিয়ে এলে আক্রমণকারীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান