৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৩৩ পিএম BDST banglanew24
06 Sep 2011   04:06:19 PM   Tuesday BdST
E-mail this

তিস্তা চুক্তি না হলে, ট্রানজিটও নয়: ঢাকা


আনোয়ারুল করিম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তিস্তা চুক্তি না হলে, ট্রানজিটও নয়: ঢাকা

ঢাকা: বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি অনিশ্চয়তায় মুখে পড়ায় ঢাকা হুমকি দিয়েছে এ চুক্তি না হলে ভারতকে ট্রানজিট দেওয়া হবে না।

ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্রকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলানিউজকে, ‘তিস্তা চুক্তি না হলে ট্রানজিট নিয়ে সম্মতিপত্র স্বাক্ষরে বাংলাদেশ তার অনাগ্রহের কথা হাইকমিশনারকে সরাসবি জানিয়ে দিয়েছে।’
 
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস নিজ দপ্তরে এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে একটি লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তাতে আমরা সন্তুষ্ট না হয়েই সামনা সামনি কথা বলার প্রয়োজন মনে করেছি।  

প্রসঙ্গত, তিস্তা চুক্তি নিয়ে অনিশ্চয়তা বেড়ে যায় যখন দেখা গেল ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের সফরসঙ্গী হিসেবে সেদেশের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল আসেননি।

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে মোটামুটি একটি সমাধানে দুই পক্ষ আসার চেষ্টা করে আসছে। তবে শেষ মুহূর্তে তাতে বাদ সাধেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মূলত তার প্রতিবাদের মুখেই তিস্তা চুক্তি ভেস্তে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান