৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৪৯ পিএম BDST banglanew24
28 Dec 2012   12:12:41 AM   Friday BdST
E-mail this

বিসিএস এক্সপো

দেশে কমদামি ট্যাবের হিড়িক


সাব্বিন হাসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশে কমদামি ট্যাবের হিড়িক বিসিএস এক্সপো

বাংলাদেশ এখন আইসিটি মুখর। শুধু তরুণেরা নয়, শিশু এবং প্রবীণেরাও এ তালে যুক্ত হয়েছেন। দেশে একের পর এক চলছে আইসিটিনির্ভর প্রদর্শনী। এ ছাড়াও আইসিটিকেন্দ্রিক সভা, সেমিনার, দিকনিদের্শনা, পণ্য পরিচিতি, ই-কমার্স কৌশল, বিশ্বের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি, আউটসোর্সিং সম্ভাবনা এসব মিলিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি অঙ্গন এ মুহূর্তে রীতিমত ব্যস্ত সময় অতিবাহিত করছে।

এখন চলছে আইসিটি পণ্যভিত্তিক বিসিএস ওয়ার্ল্ড প্রদর্শনী। ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। আবহের বৈরী আচরণেও থেমে নেই এ প্রদর্শনীর দর্শনার্থী সমাগম। তবে দিনের শেষভাগেই এসেই জমছে এ প্রদর্শনী।

এরই মধ্যে বিকিকিনিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। প্রতিটি স্টলেই এসেছে নিত্যনতুন সব প্রয়োজনীয় পণ্য। বিশেষ আর্কষণের মধ্যে আছে ট্যাব, অ্যাপল পণ্য আর নোটবুক-ল্যাপটপে সজ্জিত স্টল আর প্যাভেলিয়ন। এসব স্টলে দর্শকের উপস্থিতিও নজর কাড়ছে।

এ প্রদর্শনীতে অনেক ক্রেতাই এসেছেন দাম যাচাই করতে। কেউবা এসেছেন আগামী বছর কোন ল্যাপটপ কিনবেন তার বাজেট নির্ধারণ করতে। সব মিলিয়ে আগ্রহ আর উপস্থিতির কমতি নেই।

৯৫০০ টাকায় ৭ ইঞ্চি ট্যাব
এবারের প্রদর্শনীর ৭৫ নম্বর স্টলে গিয়ে দেখা মিলল চীনের তৈরি ‘ওক্সেল’ ব্র্যান্ডের ট্যাবলেট পিসির। দামেও সাশ্রয়ী। অফারে বিশেষ দাম ৯ হাজার ৫০০ টাকা। মূল পর্দা ৭ ইঞ্চি (৮০০ বাই ৪৮০ পিক্সেল)। র‌্যামের গতি ৫১২ এমবি, অ্যানড্রইড অপারেটিং, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি স্টোরেজ, ইউএসবি এবং থ্রিজি সাপোর্ট।

১২ হাজারে চাইল্ড প্যাড
বিসিএস আইসিটি প্রদর্শনীতে শিশুদের উপস্থিতি চোখে পড়ে। আর তাদের আগ্রহেও আছে গেম সিডি, ল্যাপটপ আর চাইল্ড প্যাড। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি এ প্যাডটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা গেছে। প্রদর্শনীর ৮৭ নম্বর স্টলে এ প্যাড বিক্রি হচ্ছে। মূল পর্দা ৭ ইঞ্চি। অ্যানড্রইড অপারেটিং। রেজ্যুলেশন ৮০০ বাই ৪৮০ পিক্সেল। আছে ওয়াইফাই সংযোগ, বিল্টইন স্পিকার, মাইক্রোফোন, জি-সেন্সর, ইউএসবি ২.০ ইন্টারফেস এবং ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে পাওয়া যাবে ইউএসবি কেবল, ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টর এবং কুইক স্টার্ট গাইড।

২০ হাজার ‘কোবি মিড’ ট্যাব
দেশের প্রযুক্তিপ্রেমীরা এখন ট্যাবের দিক ঝুঁকছেন। এরই মধ্যে ৭ ইঞ্চি পর্দার অনেকগুলো ট্যাবের উপস্থিতি নজরে এসেছে এ পণ্য আসরে। টুজি এবং থ্রিজি সাপোর্ট করে এ বিশেষ ঘরানার ট্যাব। ২৩ হাজার টাকা বাজার দাম হলেও প্রদর্শনীতে এ ট্যাব পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকায়।

কোবি ব্র্যান্ডের (৭০৫৯ মডেল) ট্যাবের মূল পর্দা ৭ ইঞ্চি। রেজ্যুলেশন ১০২৪ বাই ৬০০ পিক্সেল। অ্যানড্রইড অপারেটিং। বৈশিষ্ট্য ১ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি ডিডিআরথ্রি র্যাম, ওয়াইফাই, ৩ এমপি ফ্রন্ট ও ২ এমপি ব্যাক ক্যামেরা। আছে মিনি এইচডিএমআই ডিসপ্লে। ৩.৫ এমএম হেডফোন আউট সুবিধা। ট্যাবের সঙ্গে কল কলার সরাসরি সুবিধাও পাওয়া যাবে এ স্মার্ট ট্যাবে।

২০ হাজারে ‘আরনোভা’ ট্যাব
এ ট্যাব (৯জি২ মডেল) ৯.৭ ইঞ্চি পর্দাবিশিষ্ট। ২৪ হাজার ৫০০ টাকা বাজার দাম হলেও প্রদর্শনীতে এ ট্যাব পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকায়। রেজ্যুলেশন ১০২৪ বাই ৭৬৮ পিক্সেল। অ্যানড্রইড আইসক্রিম অপারেটিং। আছে ৬ ঘণ্টা ভিডিও এবং ২৫ ঘণ্টা অডিও প্লেব্যাক সুবিধা। ওজন ৬৩০ গ্রাম। ইউএসবি থ্রিজি অপশনাল পোর্ট।

২০ হাজারে থ্রিজি সিম ট্যাব
এ ট্যাব (৭সি-জি৩ মডেল) ৯.৭ ইঞ্চি পর্দাবিশিষ্ট। ২৩ হাজার ৫০০ টাকা দাম হলেও প্রদর্শনীতে ২০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এ ট্যাব। রেজ্যুলেশন ৮০০ বাই ৪৮০ পিক্সেল। অ্যানড্রইড আইসক্রিম (৪.০) অপারেটিং। ওয়াইফাই ইন্টারনেট। বৈশিষ্ট্যেয় আছে ৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, বিল্টইন স্পিকার, মাইক্রোফোন, জি-সেন্সর, ব্লুটুথ, মাইক্রো এইচডিএমআই আউটপুট এবং ইউএসবি হোস্ট ফাংশন। ওজন ৩৬০ গ্রাম।

৩৫ হাজারে ‘অরকোস’ ট্যাব
এ ট্যাবের (১০১-জি৯ মডেল) মূল পর্দা ১০.১ ইঞ্চি। রেজ্যুলেশন ১২৮০ বাই ৮০০ পিক্সেল। অ্যানড্রইড অপারেটিং। ২৫০ জিবি এইচডিডি মেমোরি। ওয়াইফাই। মিউজিক প্লেব্যাক টাইম ৩৬ ঘণ্টা। ভিডিও প্লেব্যাক টাইম ১০ ঘণ্টা। সঙ্গে আছে ২.০ ইউএসবি ইন্টারফেস সুবিধা। ফ্রি পাওয়া যাচ্ছে স্ক্রিন প্রটেক্টর।

৬ হাজারে অ্যাইপড শাফল
এবারের প্রদর্শনীতে অ্যাপল বিনোদনের সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। এ তালিকায় আছে ১৬জিবি আইপড ন্যানো, ১৬ জিবি ক্ল্যাসিক, ১৬ জিবি টাচ এবং ২ জিবি শাফল। সঙ্গে আছে আইম্যাক, ম্যাকবুক প্রো, ম্যাকবুক, ম্যাক প্রো, ম্যাক মিনি এবং ফ্ল্যাট প্যানেল এলইডি সিনেমা ডিসপ্লে। ১ লাখ ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ম্যাকবুক প্রো।

এ ছাড়াও ১৬ হাজারে আইপড ন্যানো, ২২ হাজারে আইপড ক্ল্যাসিক, আইপড টাচ ১৬ জিবি ২২ হাজার, ৩২ জিবি ২৯ হাজার এবং ৬৪ জিবি ৩৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

আইম্যাকের দাম ১ লাখ ৩৫ হাজার টাকা। ম্যাক মিনি ৭০ হাজার টাকা। ম্যাক প্রো ২ লাখ ৫০ হাজার টাকা। ন্যূনতম ৯৮ হাজার মিলবে ম্যাকবুক প্রো।

এদিকে এইচপি আর স্যামসাং নোটবুক পাওয়া যাচ্ছে ২২ হাজারে। এ দুটি কমদামি নোটবুকের প্রতি দর্শনার্থী এবং শিক্ষার্থীদের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। আসুস এবং তোশিবাতেও আছে ২৫ হাজার টাকার নোটবুক।

এ ছাড়াও হালকা বিনোদনে আছে ৯০০ টাকার হেডফোন, ৭৫০ টাকায় ইউএসবি মাউস, ৪০০ টাকায় কার্ড রিডার এবং ন্যূনতম ৬০০ টাকায় স্পিকার তো আছেই।

২১ হাজারে নোটবুক
এবারের প্রদর্শনী সবচেয়ে কমদামে নোটবুক এনেছে এমএসআই ব্র্যান্ড। সঙ্গে এটেক সাউন্ড বক্স ফ্রি। বৈশিষ্ট্য ১ জিবি ডিডিআরথ্রি র্যাম, ইন্টেল অ্যাটম সিরিজের ১.৬৬ গিগাহার্টজ ডুয়্যাল কোরপ্রসেসর, ১০.১ ইঞ্চি পর্দা, ৬ সেল ব্যাটারির সহায়তায় ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ। কালো, পিঙ্ক এবং নীল এ তিনটি রঙে এ নোটবুক পাওয়া যাচ্ছে ইউনিক বিজনেস সিস্টেমসের স্টলে।

এ ছাড়াও স্যামসাংয়ের প্রতিটি ল্যাপটপের সঙ্গে উপহার থাকছে অ্যাভিরা অ্যান্টিভাইরাস। কম্পিউটার ভিলেজ স্টলে ৩০ মিনিট ব্যাকআপের জন্য ৬ হাজার টাকায় ইউপিএস পাওয়া যাচ্ছে।

সেফ আইটি স্টলে ন্যূনতম ৭ হাজার টাকায় কনিকা প্রিন্টার পাওয়া যাচ্ছে। আর ১৮ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে লেজার প্রিন্টার।

অ্যাসার দিচ্ছে ২২ হাজার টাকায় নোটবুক। সঙ্গে উপহার থাকছে শীতকালীন জ্যাকেট। সবচেয়ে আকর্ষণীক অফারে আছে অ্যাসার ল্যাপটপে ক্লাউড কম্পিউটিংয়ে ২ জিবি ফ্রি স্পেস। এ অফার দিচ্ছে সফটটেক কম্পিউটার স্টল।

অফিসের সুরক্ষায় ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা এবং তথ্যসেবা পণ্য পাওয়া যাচ্ছে ৫৫ হাজার টাকায়। সঙ্গে সফটওয়্যার এবং পেরোল সিস্টেম ফ্রি। নেটপ্ল্যানেট স্টলে এ অফার পাওয়া যাচ্ছে। ল্যাপটপ কুলার পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়।

সব মিলিয়ে শীতের আবহে ডিজিটাল গরম হাওয়া এখন বিসিএস আইসিটি ডিজিটাল ওয়ার্ল্ডের প্রাঙ্গণে। এক ছাদের নীচে আইসিটি পণ্যজুড়ে অফার আর উপহারের এ ধারায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই উপভোগ্য। বছর শেষে নতুন বছর, নতুন পণ্যের হাতছানি। তবে দেশের আবহে এ ধরনের আয়োজন ক্রেতাদের সাধ আর সাধ্য মিলিয়ে নেওয়ার সমীকরণকে সহজ করে।

ছুটির দিন আর আকর্ষণীয় অফারে বাকি দিনগুলোতে আরও বেশি দর্শনার্থী আর ক্রেতা প্রত্যাশা করছেন বিক্রেতারা। শেষদিকে আরও কিছু লোভনীয় অফার আসতে পারে। এমনটাই বাংলানিউজকে জানালেন আয়োজক কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান