সংসদ ভবন থেকে: আসন্ন সেচ মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহে বিদ্যুতের কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
তিনি আরো জানান, সেচ কাজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গ্রিড উপকেন্দ্র, সঞ্চালন লাইন, বিতরণ লাইন উপকেন্দ্রগুলো সংরক্ষণ ও মেরামত কাজ শেষ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
তিনি আরও জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ট্রান্সফরমার মজুদ করা হয়েছে। কেন্দ্রগুলোতে তরল জ্বালানি পরিবহন নিশ্চিত করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে লোড ম্যানেজমেন্ট মনিটরিং টিম করে কার্যক্রম জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর