ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ওরিয়ন ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ রোববার থেকে শুরু হবে। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশীদের জন্য আবেদনের সুযোগ থাকছে ১৯ জানুয়ারি পর্যন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে মোট ৪ কোটি শেয়ার ছেড়ে ২৪০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং মার্কেট লট ধরা হয়েছে ১০০টি শেয়ারে।
গত ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৫৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৭৬ দশমিক ৮৭ টাকা (সম্পদ পুর্নমূল্যায়নসহ)। আর সম্পদ পুর্ণ:মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি সম্পদ ৬১ দশমিক ৪৩ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর