১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৪০ এএম BDST banglanew24
16 Feb 2013   03:02:34 PM   Saturday BdST
E-mail this

নিহত ব্লগার রাজিবের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিহত ব্লগার রাজিবের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: শাহবাগ আন্দোলনের সঙ্গে সম্পৃত্ত নিহত ব্লগার রাজিব আহমেদ শোভনের পরিবারকে সমবেদনা জানাতে মিরপুরের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাজিবের মরদেহ দেখতে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে পরে মিরপুরের পল্লবীতে রাজিবের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।

বজ্রকঠিন শপথে অনড় ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভন শুক্রবার রাতে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। রাতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বাসায় ফেরার পথে মিরপুরের পলাশনগর এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  শোভনকে হত্যা করে।

প্রজন্ম চত্বরে গগনবিদারি স্লোগান ও সাইবার  যুদ্ধে সরাসরি অংশ নিয়ে জরুরি প্রয়োজনে বাসায় ফিরছিলেন শোভন। তিনি বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার বিষয় নিয়ে পাস করা
একজন প্রকৌশলী। তার বয়স ছিল ৩৫ বছর। তার পরিবারের সদস্যরা ঘটনার পর পরই এ হত্যাকাণ্ডে জামায়াত-শিবির সরাসরি জড়িত বলে অভিযোগ করে।

 জামায়াত-শিবিরবিরোধী অবস্থান নেওয়ায় রাজিবকে খুন করা হয়েছে বলে দাবি করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশন রাজিবের খুনিদের গ্রেফতার দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


ব্লগার রাজীব হত্যা: গাজীপুর সিপিবি’র নিন্দা

১৬ ফেব্রুয়ারি ২০১৩

রাজীব হত্যায় ক্ষোভে ফুঁসছে জনতা

১৬ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান