৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:০৭ এএম BDST banglanew24
08 May 2012   06:27:06 PM   Tuesday BdST
E-mail this

রণবীর-কারিনা অভিনয়ে একসঙ্গে!


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রণবীর-কারিনা অভিনয়ে একসঙ্গে!

একসঙ্গে অভিনয় কয়েছেন কাপুর বংশের দুই তারকা কারিনা ও রণবীর। রিয়েল লাইফে এই দুই সেলিব্রেটি চাচাতো ভাইবোন । একজনের বিপরীতে অন্যজনের অভিনয় করার খুব একটা ইচ্ছে তাদের ছিল না। কিন্তু স্ক্রিপ্টরাইটার জয়া আকতারের শক্তিশালী স্ক্রিপ্ট তাদের সেই ইচ্ছে পাল্টে দেন এবং তারা একসঙ্গে অভিনয়ে রাজী হয়ে যান।

কারিনা ও রণবীর একসঙ্গে অভিনয়ের বিষয়টি সম্প্রতি মুম্বাই মিররকে নিশ্চিত করেছেন জয়া আকতার। তিনি জানান, দুজনকে একসঙ্গে কাজ করতে তিনিই রাজি করিয়েছেন। বর্তমানে তিনি স্ক্রিপ্টের আনুষাঙ্গিক কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

রোমান্টিক জুটি হয়ে অভিনয় করতে কারিনা ও রণবীর বরাবরই আপত্তি জানিয়ে আসছেন । অনেক পরিচালক তাদের জুটি করে ছবি বানানোর অফার করলেও হাসি মুখে বিভিন্ন সময় তা ফিরিয়ে দেন দুজনই। অবশ্য কারিনা ও রণবীর দুজনই এর আগে বলেছিলেন, ভিন্নধর্মী কোন স্ক্রিপ্ট পেলে তাতে অবশ্যই একসঙ্গে অভিনয় করবেন।

সেই সুযোগটাকে হাতিয়ে নিয়েছেন জয়া আকতার। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি স্ক্রিপ্ট নিয়ে তিনি হাজির হন তাদের কাছে। বৈচিত্র্যময় গল্প কারিনা ও রনবীর দুজনকেই বেশ প্রভাবিত করে। স্ক্রিপ্টটি ভালোলাগায় তারা অভিনয়ের সম্মতি দেন।

এ বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু করা হবে বলে জানিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্ট এক সূত্র।




বাংলাদেশ সময় ১৫৩০, মে ০৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান