৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:০০ এএম BDST banglanew24
Robi an AXIATA company
18 Mar 2013   12:14:43 PM   Monday BdST
E-mail this

পেট্রোল বোমা আতঙ্কে নগরজুড়ে তল্লাশি


জাহাঙ্গীর সুমন ও মফিজুল সাদিক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পেট্রোল বোমা আতঙ্কে নগরজুড়ে তল্লাশি
ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আঠারো দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের আগের দিন রোববার হরতাল সমর্থনকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে পেট্রোল বোমা বিস্ফোরণসহ নানা ধরনের সহিংসতা চালান। হরতালের প্রথম দিন সোমবারও মিরপুরের পল্লবীতে একই ধরনের সহিংসতাসহ পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হরতালে এ ধরনের সহিংসতা ও পেট্রোল বোমা প্রতিরোধে তল্লাশি অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

হরতালে পিকেটার মোকাবেলা ছাড়াও পেট্রোল বোমা ব্যবহারকারীদের গ্রেফতারে দুইশ’ গজ দূরত্বে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সোমবার সকাল ৬টা ২০ মিনিটে মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থক পিকেটাররা।
এছাড়া হরতাল চলাকালে রাজধানীর নানা স্থানে শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

রোববার রাত সাড়ে আটটায় রাজধানীর হাতিরঝিলে চলন্ত প্রাইভেট কারে পেট্রোল বোমা মেরে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়   দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন চিকিৎসক আহত হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনার কিছু সময় পর বনানীর কাকলী ফুটওভার ব্রিজের কাছে একই কায়দায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় রাতে ঢাকা মহানগর পুলিশকে বেতার মারফত নির্দেশনা দেওয়া হয়, প্রত্যেক থানা এলাকায় দুইশ’ গজ দূরত্বে চেকপোস্ট বসানোর জন্য।

নির্দেশনা মোতাবেক সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানসহ মিরপুর ১০,১১, ১২ নম্বর, কাফরুল, টেকনিক্যাল ও পল্লবী থানা এলাকার বিভিন্ন সড়কে সন্দেহভাজন মোটরসাইকেল, অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।

পল্লবীর পূরবী সিনেমা হল সংলগ্ন সড়কের কাছে দায়িত্বরত পল্লবী থানার এএসআই কামাল হোসেন বাংলানিউজকে জানান, “সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকে আমরা সন্দেহেভাজন সবাইকে তল্লাশি করছি।’’

মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই চেকপোস্ট বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
জেএস/এমআইএস/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


জাতীয়(তাবাদী) দলের বাঁহাতি পিকেটার!

১৮ মার্চ ২০১৩

ধানমন্ডিতে আটক ১৫

১৮ মার্চ ২০১৩

সিরাজগঞ্জে পণ্যবাহী দুই ট্রাকে আগুন

১৮ মার্চ ২০১৩

৪৮ ঘণ্টার হরতাল চলছে

১৮ মার্চ ২০১৩

মিরপুরে পেট্রোলবোমাসহ ৮ ককটেলের বিস্ফোরণ

১৮ মার্চ ২০১৩

খিলগাঁয়ে একটি হিউম্যান হলারে আগুন

১৮ মার্চ ২০১৩

রাজধানীর পল্লবীতে জাসদের হরতাল বিরোধী মিছিল

১৮ মার্চ ২০১৩

‘স্বতঃস্ফূর্ত হরতালে পিকেটিংয়ের প্রয়োজন নেই’

১৮ মার্চ ২০১৩

ভেতরে দশ নেতা-কর্মী, বাইরে তিনশ’ ‍পুলিশ

১৮ মার্চ ২০১৩

কার্যালয়ে ফখরুল, গেটে তালা, বাইরে পুলিশ

১৮ মার্চ ২০১৩

বাসাবোতে সংবাদপত্রের গাড়িতে আগুন

১৮ মার্চ ২০১৩

যাত্রাবাড়ী ও ধোলাইরপাড়ে গাড়ি ভাঙচুর, আটক ১

১৮ মার্চ ২০১৩

বনানীতে দুই যানে আগুন, ককটেল বিস্ফোরণ

১৮ মার্চ ২০১৩

শ্যামপুরে ট্রাক ও লেগুনায় আগুন

১৮ মার্চ ২০১৩

মিরপুরে গুলিবিদ্ধ এক, আটক এক

১৮ মার্চ ২০১৩

খিলগাঁওয়ে ট্যাক্সি ক্যাবে আগুন

১৮ মার্চ ২০১৩

বনানীতে হাত বোমা বিস্ফোরণ

১৮ মার্চ ২০১৩

হরতাল সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল

১৮ মার্চ ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান