ঢাকা: গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও বেড়েছে লেনদেন। সপ্তাহের মোট ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই সূচক কমেছে।
তবে সপ্তাহের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম ১৭ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত সপ্তাহে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মোট ৬ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার দৈনিক গড় দাঁড়ায় ১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে আরও জানা যায়, ২০০৯ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯৩ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকা।
এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৮ কোটি ২০ হাজার টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৭ দশমিক ৫৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। ৫ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। রাইট শেয়ারের বিষয়টি শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সমাপ্ত অর্থবছরে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানির নিট লাভ হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬১ টাকা।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স (১৭ দশমিক ৮৬ শতাংশ দাম বৃদ্ধি), পাইওনিয়ার ইন্সুরেন্স (১৫ দশমিক ৬৯ শতাংশ), গ্লোবাল ইন্স্যুরেন্স (১৪ দশমিক ৯০ শতাংশ), ন্যাশনাল টি (১১ দশমিক ৭৭ শতাংশ), নর্দান জেনারেল ইন্সুরেন্স (১০ শতাংশ), মেঘনা সিমেন্ট (৯ দশমিক ৩৩ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স (৮ শতাংশ ৬৪ শতাংশ), মার্কেন্টাইল ইন্স্যুরেন্স (৮ দশমিক ৫৭ শতাংশ), ফিনিক্স ইন্সুরেন্স (৮ দশমিক ৩৪ শতাংশ) এবং এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স (৮ দশমিক ৩১ শতাংশ)।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর