 |
শীতে কাবু গোটা দেশ। অসহায় মানুষগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে শীতের তীব্র হাওয়া। তাদের কাছে নেই বস্ত্র, নেই একমুঠো উঞ্চতা। সেসময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে ‘লিডার্স ফর নেশন’।
অসহায় মানুষের হাতে উঞ্চতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিডার্স ফর নেশনের ১৬ সদস্যের দল ২৫ ও ২৬ ডিসেম্বর কুড়িগ্রামে গিয়ে পৌঁছে। কুড়িগ্রামের দুটি থানা চিলমারী ও উলিপুরের ২টি ইউনিয়নে প্রায় ৬ হাজার শীতবস্ত্র ও কাপড় বিতরণ করা হয়।
এতে অংশ নেয় লিডার্স ফর নেশনের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদস্যরা। এছাড়াও ছিল শিকদার মহিলা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বিএফ শাহীন কলেজের লিডার্স ফর নেশনের সঙ্গে যুক্ত সদস্যরা।
লিডার্স ফর নেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর রহমান জানান, রাজধানীর রামপুরা, বনশ্রী, ধানমন্ডি, গুলশান, মিরপুর ও বিভিন্ন এলাকা থেকে পুরানো কাপড় ও নগদ অর্থ সংগ্রহ করে অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতা থেকে এ সংগঠনটি ২০১০ সাল থেকে প্রতিবছর শীতের সময়টিতে শীতবস্ত্র বিতরণের জন্য ‘প্রজেক্ট ওয়ার্ম’ কার্যক্রমটি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও তাদের এ উদ্যোগ।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক