৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:৪৬ এএম BDST banglanew24
19 Feb 2013   05:05:44 AM   Tuesday BdST
E-mail this

রামেক হাসপাতালে নিপাহ ভাইরাসে আরো এক শিশুর মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রামেক হাসপাতালে নিপাহ ভাইরাসে আরো এক শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রন্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিহাব (৪) নামে ওই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার ডাঙ্গুরহুদা গ্রামে।

হাসপাতালে শিহাবের স্বজনরা জানান, শিহার তার নানা বাড়ি জেলার দেইপুরে বেড়াতে গিয়েছিল। গত কয়েকদিন থেকে শিহাব নানা বাড়ির আশেপাশের বরই গাছগুলো থেকে বরই কুড়িয়ে খেয়েছে। রোববার হঠাৎ করেই শিহাবের বমি, মাথা ব্যথা ও জ্বর শুরু হয়।

পরে তাকে প্রথমে চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় শিহাব মারা যায়। শিহাবকে প্রথমে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য ১৭ নম্বর কেবিনে আলাদা করে রাখা ওয়ার্ডে স্থানন্তর করা হয়েছিল।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রামেক হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জের জগন্নাথপুর এলাকার জেমস (১৪) ও নাটোরের বড়াইগ্রাম এলাকার ইসরাফিল (৩৫)। ওই দিন রাতে রামেক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

প্রসঙ্গত, নিপাহ ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় জানুয়ারিতে নওগাঁর বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনোরঞ্জন দাসের আট বছরের ছেলে সাগর, রাজশাহীর গোদাগাড়ী সদর উপজেলার তিন বছরের মেয়ে রাখি, নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন ও পাবনার চাটমোহর উপজেলার কাটাখালি গ্রামের জিন্না আলী।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এসএস/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান