৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:৪৯ পিএম BDST banglanew24
30 Jan 2013   09:24:55 PM   Wednesday BdST
E-mail this

সাইপ্রাসে বাংলাদেশি তরুণ খুন, আটক ২


বাসানুল বান্না রিফাত, অতিথি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাইপ্রাসে বাংলাদেশি তরুণ খুন, আটক ২
এরশাদ (বামে ) ও খুনি আরিফ

নিকোশিয়া: সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার ওল্ড টাউনে এক বাংলাদেশি ছাত্রের চার টুকরা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার নাম মোহাম্মদ এরশাদুজ্জামান।

পুলিশের ধারণা, গত সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে তাকে খুন করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, ঢাকার মুগদাপারার মোহাম্মদ এরশাদুজ্জামান ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পড়াশুনার জন্য সাইপ্রাসে যান। গত শুক্রবার হঠাৎ করে নিখোঁজ হন এরশাদ। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলে গত সোমবার তারই গাড়ির ভেতর চার টুকরা লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এই ঘটনায় সাইপ্রাস পুলিশ এই পর্যন্ত দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন নিহতের রুমমেট আরিফ (২৯), অপরজনের পরিচয় জানায়নি পুলিশ।

গ্রেফতার হওয়া আরিফই এরশাদের নিখোঁজের কথা জানায় পুলিশকে।

মঙ্গলবার পুলিশ তাকে আট দিনের রিমান্ডে নিয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি বলেন, “আমিই তাকে টুকরা করে দুটা প্লাস্টিকের ব্যাগে করে সুটকেসের ভেতর ঢুকিয়ে তার গাড়ির ভেতর রেখে আসি।”

প্রতিবেশীদের কাছে জানা যায়, ওই বাসা থেকে খুব উচ্চস্বরে ঝগড়ার আওয়াজ তারা শুনেছিল।

উল্লেখ্য, দুইভাই ও এক বোনের মধ্যে নিহত মোহাম্মাদ এরশাদুজ্জামান সবার বড়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি সাইপ্রাসে আসেন উচ্চশিক্ষার উদ্দেশে। এখানে তিনি একটি হোটেলে রিসিপশনিস্ট হিসেবে কাজ করতেন, কাজটি খুনি নিজেই দিয়েছিলেন।

আরিফ নিহতের বাল্যবন্ধু ছিল বলেও জানায় প্রতিবেশী বাংলাদেশিরা।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান