৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২৫ পিএম BDST banglanew24
04 May 2012   07:50:05 PM   Friday BdST
E-mail this

বিকন ফার্মার পিই রেশিও ৬৫


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যাল খাতের প্রতিষ্ঠান বিকন ফার্মার মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৬৫। এমন অবস্থায় যে কোনো প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে, ১০ থেকে ২০ পিই রেশিও’র কোম্পানির শেয়ারে বিনিয়োগকে অনেকটা ঝুঁকিমুক্ত। আর এর ওপরে গেলে ওই সকল প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করা ঝুঁকিমুক্ত নয়।

বিকন ফার্মার আর্থিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, গত ৫২ সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার ২০.৩০ টাকা থেকে ৪৯.৩০ টাকার মধ্যে উঠা-নামা করেছে। আর বর্তমান বাজারে শেয়ারটির দর ২৩.৫০ টাকায় অবস্থান করছে।

প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। আর ১০ টাকা অভিহিত মূলের ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট।

গত বছর প্রতিষ্ঠানটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। আর প্রতিষ্ঠানটির রিজার্ভ ফান্ডে রয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ টাকা।

প্রাপ্ত সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে ২০০৭ ও ২০০৮ সালে ক্ষতিতে থাকার পর প্রতিষ্ঠানটি ২০০৯, ২০১০ ও ১১ সালে মুনাফা দেখিয়েছে। আর শেয়াপ্রতি আয় দশমিক ৫১ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১২ দশমিক ২২ টাকা।

বি ক্যাটাগরির এ প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৭ দশমিক ২৭ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৮৯ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১২
এইচএমএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান