চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মিনারা বেগম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম পাঁচলাইশ থানার মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার মা-মণি কলোনির বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রাশেদ বাংলানিউজকে বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতিতে আসা মোটর সাইকেল মিনারাকে ধাক্কা দেয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমইউ/টিসি