৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৫৮ পিএম BDST banglanew24
06 Jan 2013   12:15:58 AM   Sunday BdST
E-mail this

রাজধানীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ৩


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সবুজবাগে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে তিন কারিগর আহত হয়েছেন।

শনিবার রাতে রাজধানীর রাজারবাগ বাগপাড়াস্থ ৫/১/সি নং বাড়ি থেকে আহত অবস্থায় তাদের আটক করা হয়।

এরা হলেন, রাসেল(২৫), আরাফাত হোসেন রিয়ান (১৮) ও খালেক মাঝি।
পুলিশ এদের আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে বোমা তৈরির উপকরনও উদ্ধার করেছে।

রোববার হরতালে ব্যবহার করার জন্য তারা বোমাগুলো তৈরি করছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সবুজবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাগপাড়াস্থ ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে তারা দ্রুত পালানো চেষ্টা করলে দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হয়। পরে তাদের আটকও করা হয়।

তিনি আরও বলেন, ‘আটকের পর তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে তল্লাসি চালিয়ে উক্ত বাড়ির ছাদ হতে বোমা তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ১০টি জর্দ্দার কৌটা, ২টি কসটেপ, ১টি বড় কাচের খালি বোতল, ১ কেজি সাদা গান পাওডার ও ৫ কেজি পাথরের টুকরা উদ্ধার করা হয়।’

তিনি দাবি করে বলেন, ‘এখান থেকে তৈরি করা ককটেলগুলো রোববারের হরতালে ব্যবহার করা হতো।’

এ ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।     

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
এমআই/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান