১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:৪৫ এএম BDST banglanew24
18 Feb 2013   04:09:06 AM   Monday BdST
E-mail this

১৯ ফেব্রুয়ারি ঢাকায় কমনওয়েলথ স্থপতিদের সম্মেলন শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৯ ফেব্রুয়ারি ঢাকায় কমনওয়েলথ স্থপতিদের সম্মেলন শুরু
ছবি: মোশারফ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কমনওয়েলথভূক্ত স্থপতিদের সংগঠন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (সিএএ) ২০তম সাধারণ সভা ও আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি রূপসী বাংলা হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে রূপসী বাংলা হোটেলে বকুল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি (আইএবি) মোবাশ্বের হোসেন বলেন, “বাংলাদেশে এই সম্মেলন করার উদ্দেশ্য এ দেশের স্থপতিদের সম্পর্কে বিদেশিদের ধারণা পরিবর্তন করা। স্থপতিদের লেখাপড়ার মান ও ল্যাব সম্পর্কে ধারণা দেওয়া।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের স্থপতিরা বিদেশে গিয়ে লেখাপড়ার মান নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাই আমাদের দেশের স্থপতিরা আন্তর্জাতিক মানের নকশা তৈরি করছে। তারা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই।”  

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি সিএএ’র কাউন্সিল সভা শেষে ২২ ও ২৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় রূপসী বাংলা টেনিস ফিল্ডে স্থাপনা সম্পৃক্ত উপকরণের প্রদর্শনী ‘আর্ক এক্সপো’র উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। আর্ক এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ধানমন্ডি গ্যালারিতে স্থপতিদের তোলা ছবির প্রদর্শনীর উদ্বোধন করবেন পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। এছাড়া, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় যাদুঘরে ৬ দিন ব্যাপী স্থাপত্য প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 সমাপনী দিনে সিএএ’র উদ্যোগে ২৬টি দেশের স্থাপত্যের শিক্ষার্থীদের ১৩০টি প্রকল্প নিয়ে আন্তর্জাতিক নকশা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক স্থপতি এএসএম ইসমাইল, সিএএ’র মিডিয়া ও পাবলিসিটি উপ-কমিটির আহ্বায়ক স্থপতি শাকুর মজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এটি/সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান