৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:০৯ এএম BDST banglanew24
17 Mar 2013   10:06:58 PM   Sunday BdST
E-mail this

আমিরাতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমিরাতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাইয়ান।

আবুধাবিতে নির্মিতব্য ওই সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হবে বিশ্বের নবায়ণযোগ্য বিদ্যুতের ১০ শতাংশ। শামস-১ নামে ওই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের দায়িত্বে ছিল মাসদার নামে একটি প্রতিষ্ঠান।

প্রকল্পটি বাস্তবায়িত হলে তা আবুধাবির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হবে বলে মন্তব্য করেছে মাসদারের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আল  জাবের। প্রকল্পটিতে মাসদারের সঙ্গে যৌথভাবে কাজ করেছে টোটাল ও আবেনগোয়া নামের অন্য দুটি প্রতিষ্ঠান।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত অঞ্চলের নবায়ণযোগ্য শক্তির ৬৮ শতাংশ উৎপাদন করে সংযুক্ত আরব আমিরাত।

২০১০ সালের শেষের দিকে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল। দুই হাজার ঘরের জন্য পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান