৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৪৫ এএম BDST banglanew24
01 Mar 2013   09:46:50 AM   Friday BdST
E-mail this

সুন্দরগঞ্জে শিবির সহিংসতায় আরেক পুলিশের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুন্দরগঞ্জে শিবির সহিংসতায় আরেক পুলিশের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতায় গুরুতর আহত তোজাম্মেল আলী নামে আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবারের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ পুলিশসহ ৭ জনে।

এদিকে,জামায়াত-শিবিরকর্মীরা সুন্দরগঞ্জ থানা ও বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি অবরুদ্ধ করে রেখেছে। ফলে, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত-শিবির নিয়ন্ত্রিত হয়ে পড়েছে।

শুক্রবার সকালে গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।

নিহত অপর পুলিশ সদস্যরা হলেন- বাবলু (২৮), নাজিম (৩০), হযরত (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির কর্মীরা সংগঠিত হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে গোটা সুন্দরগঞ্জ উপজেলায় তাণ্ডব শুরু করে। তারা সুন্দরগঞ্জ থানা ঘেরাও করে থানায় হামলার চেষ্টা চালায়। পুলিশ প্রথমে ফাঁকা গুলি করে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু জামায়াত-শিবির কর্মীরা থানায় হামলা চালালে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এ সময় জামায়াত-শিবিরের ৩ কর্মী নিহত হন। তাদের নাম পাওয়া যায়নি।

এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশন, রেলের প্রকৌশলীর অফিস ও গোডাউনে আগুন লাগিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। তারা রেল লাইন উপড়ে ফেলে স্লিপারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়িন্ত্রণে পরিস্থিতি নিয়িন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। লাইন উপড়ে ফেলার কারণে লালমনিরহাট ও রংপুর থেকে সান্তাহার এবং ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় হামলাকারীদের হামলায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল বাবলু মিয়া ও জিআরপি পুলিশের কনস্টেবল নাজিম উদ্দীন নিহত হন। আহত হন আরও ৫ পুলিশ সদস্য। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান