১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:১৬ এএম BDST banglanew24
14 Feb 2013   12:53:56 PM   Thursday BdST
E-mail this

নতুন সূচক: শর্ত পূরণে ব্যর্থ ৪৪ কোম্পানি


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নতুন সূচক: শর্ত পূরণে ব্যর্থ ৪৪ কোম্পানি

ঢাকা: সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)দুটি নতুন সূচক চালু হয়েছে। একটি ডিএসইএক্স সূচক ও অন্যটি ডিএসই-৩০ নামে পরিচিত।

তবে ডিএসইএক্স সূচকে অন্তর্ভূক্তির জন্য কোম্পানির শর্তগুলো পূরণে ব্যর্থ হওয়ায় ডিএসইএক্স সূচকে স্থান হয়নি ৪৪ কোম্পানির।

ডিএসইএক্স সূচকে অন্তর্ভূক্ত হওয়ার শর্ত হলো- কোম্পানির বাজার মূলধন কমপক্ষে ৫০ কোটি টাকা হতে হবে, প্রতিদিনের লেনদেন কমপক্ষে ৫০ লাখ টাকাসহ গত ৪ প্রান্তিকে কোম্পানির প্রবৃদ্ধি থাকতে হবে।

অন্যদিকে বাজারের সর্বোচ্চ মৌলভিত্তির শীর্ষ ৩০ কোম্পানি স্থান পেয়েছে ডিএসই-৩০ সূচকে।

ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ডিএসইএক্স নামের নতুন সূচকের ভিত্তি ধরা হয়েছে ২৯৫১ দশমিক ৯১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ভিত্তি ধরা হয়েছে ১ হাজার পয়েন্ট।

নতুন সূচক চালুর পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি (স্টান্ডার্ড অ্যান্ড পুওরস) ডিএসইকে এ দুটি সূচক চালুর ক্ষেত্রে কারিগরি সহায়তা দিয়েছে।

এ বিষয়ে ডিএসই’র সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বাংলানিউজকে বলেন, নতুন সূচকে অন্তর্ভূক্ত হতে যে তিনটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে তা পূরণে ব্যর্থ হওয়ায় ৪৪টি কোম্পানির ডিএসইএক্স সূচকে অন্তর্ভূক্ত হয়নি। যদি তারা এ তিনটি শর্ত পূরণ করে তবে পরবর্তীতে তাদরকে ডিএসইএস সূচকে অন্তর্ভূক্ত করা হবে।
 
তিনি আরও বলেন, যদি কোন কোম্পানির পারফর্ম খারাপ হয় বা দেউলিয়া হয়ে যায় তবে কোম্পানিটি এ তালিকা থেকে বাদ পরবে। ডিএসইএক্স সূচকটি বর্তমানে ১৯৯টি কোম্পানি নিয়ে গঠিত। এসব কোম্পানির মোট পরিশোধিত মূলধন বাজার মূলধনের প্রায় ৯৭ শতাংশ। বছরে একবার এই সূচক পুনর্মূল্যায়ন করা হবে।
অন্যদিকে, ডিএস-৩০ সূচক বছরে ২ বার পুনর্মূল্যায়ন করা হবে। এই সূচকটিকে ইনভেস্টেবল ইনডেক্স নামেও অভিহিত করা হয়েছে। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে একবার এবং জুলাই মাসে একবার এ সূচকটি পুনর্মূল্যায়ন করা হবে বলে তিনি বাংলানিউজকে জানান।
 
যেসব কোম্পানিগুলো ডিএসইএক্স সূচকে স্থান পায়নি সেগুলো হলো- প্রকৌশল খাতের আজিজ পাইপস, ইস্টার্ন কেবলস, মুন্নু জুট স্টাফলার্স, বিডি অটোকারস, রেনউইক যজ্ঞেশ্বর, ন্যাশনাল টিউবস, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জেমিনি সি ফুড, জিল বাংলা সুগার মিল, এএমসিএল (প্রাণ), শ্যামপুর সুগার, মেঘনা পেট, মেঘনা কনডেন্স, জ্বালানি ও শক্তি খাতের ইস্টার্ন লুব্রিকেন্ট, টেক্সটাইল খাতের স্টাইলক্রাফট, রহিম টেক্সটাইল, মডার্ন ডায়িং, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, এপেক্স স্পিনিং, জেনারেশন নেক্সট ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে, ওষুধ খাতের এমবি ফার্মা, রেকিট বেনকিজার, কোহিনূর কেমিকেল, ইবনে সিনা, লিবরা ইনফিউশন্স, ইমাম বাটন পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের হাক্কানী পেপার মিল, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট খাতের সমরিতা হাসপাতাল, আইটি খাতের ইনফরমেশন সার্ভিসেস, ট্যানারি খাতের সমতা লেদার, সিরামিকস খাতের স্ট্যান্ডার্ড সিরামিকস, ইন্স্যুরেন্স খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ট্রাভেল অ্যান্ড লেজার খাতের বাংলাদেশ সার্ভিসেস এবং বিবিধ খাতের উসমানিয়া গ্লাস, সাভার রিফ্রাক্টরিজ ও বার্জার পেইন্ট।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান