৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:৩৪ পিএম BDST banglanew24
18 Jan 2013   04:09:50 PM   Friday BdST
E-mail this

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের তদন্ত শুরু


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন।

মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়েছে কমিশনে।

মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল সাংবাদিকদের এ খবর জানান।

এর আগে গত ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর একটি সাক্ষাতকার ভারতের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।

কংগ্রেস দলের রাজ্য সভাপতি সুদীপ রায় বর্মণ নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন, ‘মুখ্যমন্ত্রী সেই সাক্ষাতকার দিয়েছিলেন মহাকরণে নিজের অফিসে বসে। সরকারি চেয়ারে বসে তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তিনি তার পদে বসে নিজ দলের প্রচার করেছেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী তিনি এটা করতে পারেন না।’

কংগ্রেস দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করে।

গত ১১ জানুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে জারি হয়ে যায় আদর্শ নির্বাচন আচরণ বিধি। এর ফলে ভোটে লড়া রাজনৈতিক দলের প্রতি বেশ কিছু বিধি নিষেধ আরোপিত হয়।

আশুতোষ জিন্দাল জানিয়েছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে তোলা ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান