৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:২৭ পিএম BDST banglanew24
22 Jan 2013   10:11:32 PM   Tuesday BdST
E-mail this

ভারতে রেল ভাড়া বাড়ল


কলকাতা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারতে রেল ভাড়া বাড়ল

কলকাতা : প্রবল সমালোচনার মুখে ভারতে রেল ভাড়া বৃদ্ধি পেল। কেননা কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ও মমতা বন্দোপাধ্যায়ের জমানায় ভাড়া বৃদ্ধি তো দূরের কথা বরং কমানো হয়েছিল।

শুধু তাই নয়- তারা সবাইকে চমকে দিয়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের রেলে আরাহনের জন্য ভাড়া মওকুব করেছিলেন। সেখানে রেলে এবার ভাড়া বাড়িয়ে কড়া সমালোচনার মুখে পড়লেন রেলমন্ত্রী পবন বনসল।  

প্রায় এক দশক বাদে বর্ধিত রেলভাড়া কার্যকর করা হল। গত ৯ জানুয়ারি সব শ্রেণিতেই ভাড়া বৃদ্ধির ঘোষণা করেন পবন বনসল। হাজার কিলোমিটার যাত্রা করলে স্লিপার ক্লাসে ৬০ টাকা ও এসি থ্রি টিয়ারে ১০০ টাকা বাড়তি দিতে হবে যাত্রীদের।

রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী- শহরতলির লোকাল ট্রেনে দু’ পয়সা প্রতি কিলোমিটার ভাড়া বাড়ল। শহরে লোকাল ট্রেনে ৩ পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল।

এসি-থ্রি টিয়ারে ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১০ পয়সা। এসি-টু টিয়ারে ৬ পয়সা প্রতি কিলোমিটার। এসি চেয়ার কারে ১০ পয়সা প্রতি কিলোমিটার এবং স্লিপারে প্রতি কিলোমিটারে ৬ পয়সা ভাড়া বাড়ল।

মঙ্গলবার থেকেই যাত্রীদের লোকাল ট্রেনে উঠলে ৪ টাকার বদলে ৫ টাকা দিতে হচ্ছে। রেলের সব শ্রেণিতেই যাত্রীভাড়া প্রায় ২০ শতাংশ বেড়েছে।  রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের এসি-থ্রি টিয়ারের জন্য মঙ্গলবার থেকে অতিরিক্ত ২১০ টাকা দিতে হচ্ছে।

এসি-টু টিয়ারের জন্য অতিরিক্ত ১৬৮ টাকা এবং এসি-ফাস্ট ক্লাসের জন্য আগের চেয়ে ২৪৭ টাকা বেশি দিতে হবে যাত্রীদের।

একইভাবে বর্ধিত ভাড়া অনুযায়ী শিয়ালদহ-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেসের এসি-থ্রি টিয়ারের জন্য টিকিট প্রতি আগের চেয়ে ১৪৯ টাকা বেশি দিতে হবে যাত্রীদের। এসি-টু টিয়ারের জন্য ৯১ টাকা এবং এসি ফাস্ট ক্লাসের জন্য আগের চেয়ে ১৪৮ টাকা বেশি দিতে হচ্ছে।

বাংলাদেশ সময় : ২২০৭ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১২
বাপ্পী/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান